×

জাতীয়

দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:১৫ এএম

দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকাসহ সারাদেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে  বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাপ্তির পথে ‘এটা আমাদেরই গল্প’, শেষ পর্ব কবে?

সমাপ্তির পথে ‘এটা আমাদেরই গল্প’, শেষ পর্ব কবে?

৪ বিভাগে ভারী বৃষ্টি, ভূমিধসের আশঙ্কা

৪ বিভাগে ভারী বৃষ্টি, ভূমিধসের আশঙ্কা

দিল্লির আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯

দিল্লির আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App