×

জাতীয়

লিমন ও বৃষ্টির জন্য মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৫৬ এএম

লিমন ও বৃষ্টির জন্য মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ফাইল ছবি

নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। 

আগামী শুক্রবার (৮ মে) এই ভার্সিটির ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশনের অনুষ্ঠান হবে, সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। শুধু তাই নয়, গ্র্যাজুয়েশনের প্রতিটি পর্বের শুরুতে নাহিদা বৃষ্টি ও জামিল লিমনকে সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি প্রদানের অনুষ্ঠান চলাকালীন বৃষ্টি ও লিমনের সম্মানে রেগালিয়া-সহ দুটি খালি চেয়ার মাঠের মেঝেতে রাখা হবে।

গতকাল মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এসব তথ্য জানিয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

এদিকে, আজ বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আয়োজন করা হয়েছে। আগামীকাল ৭মে বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯মে সকাল ৮.৪০ মিনিটে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন (২৭) যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

গত ১৬ই এপ্রিল তিনি নিখোঁজ হন। লিমনের সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন।

তাদের ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবার।

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তাঁর পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো রঙের কয়েকটি ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পাওয়া যায় বলে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়।

এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স ১ম বর্ষের ফরম পূরণ কার্যক্রম শুরু ১৩ মে

অনার্স ১ম বর্ষের ফরম পূরণ কার্যক্রম শুরু ১৩ মে

প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস

প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস

চট্টগ্রামে আসছে ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল

চট্টগ্রামে আসছে ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল

ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ অর্থমন্ত্রীর

ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ অর্থমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App