×

জাতীয়

সাংবাদিক হওয়ার নীতিমালা চান জেলা প্রশাসকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:০৪ পিএম

সাংবাদিক হওয়ার নীতিমালা চান জেলা প্রশাসকরা

ছবি: সংগৃহীত

সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা তৈরির দাবি জানিয়েছেন চলমান জেলা প্রশাসক সম্মেলনে আসা ডিসিরা, আর সরকারও এরকম একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা ভাবছে। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (৬ মে) ডিসি সম্মেলনের চতুর্থ দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

তিনি জানান, ‘মতবিনিময়ের এটা উঠে এসেছে যে আমাদের সাংবাদিকরা যারা ওখানে কাজ করেন, আমরা তো এখন একটা ডিজিটাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি, খুব সহজে মিডিয়া অনেকে চালু করছেন, অনলাইন বেসড। সেখানে কখনো কখনো তাদের মতে এবং তারা এই সমস্যা ফেইসও করেন যে, এটা আপনারাও নিশ্চয় স্বীকার করবেন যে নীতিমালার একটা অভাব আছে। সুতরাং তাদের একটা এক্সপেকটেশন হলো, সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অব কন্টাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবেন, সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে।’

তিনি আরও বলেন, ‘একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করব।’

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার

মির্জা ফখরুল প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার

ঈদুল আজহা কবে দেখে নিন

ঈদুল আজহা কবে দেখে নিন

ম্যারাডোনার মৃত্যু নিয়ে তার মেয়ের বিস্ফোরক মন্তব্য

ম্যারাডোনার মৃত্যু নিয়ে তার মেয়ের বিস্ফোরক মন্তব্য

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App