×

জাতীয়

বাজারদর অনুযায়ী ওয়াকফ সম্পত্তির ভাড়া পুনর্নির্ধারণ হবে: ধর্মমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:০৩ পিএম

বাজারদর অনুযায়ী ওয়াকফ সম্পত্তির ভাড়া পুনর্নির্ধারণ হবে: ধর্মমন্ত্রী

ছবি : সংগৃহীত

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ জানিয়েছেন, অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের বিপুল ওয়াকফ সম্পত্তি বেহাল অবস্থায় রয়েছে। তিনি বলেন, বাজারদরের তুলনায় নামমাত্র ভাড়ায় অনেক ওয়াকফ সম্পত্তি ব্যবহার হচ্ছে, তাই বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে ওয়াকফে আওলাদ হিসেবে রয়েছে প্রায় ২ লাখ ১২ হাজার ৯৯ একর এবং ওয়াকফে লিল্লাহ হিসেবে রয়েছে প্রায় ৩ লাখ ৭৭ হাজার ১২০ একর জমি। সব মিলিয়ে ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় ৬ লাখ ১৪ হাজার একর। প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি ও অদক্ষতার কারণে এসব সম্পত্তির বড় অংশ অব্যবস্থাপনার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ওয়াকিফরা যে উদ্দেশ্যে সম্পত্তি দান করেছেন, তা যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। চুরি, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে ওয়াকফ সম্পত্তি পরিচালনার নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

ধর্মমন্ত্রী ব্যাখ্যা করেন, ওয়াকফে আওলাদে সম্পত্তির মালিকানা হস্তান্তর করা যায় না, তবে এর আয় বংশধররা ভোগ করতে পারেন। অন্যদিকে ওয়াকফে লিল্লাহর আয় জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। কিছু ক্ষেত্রে আয় নির্দিষ্ট অনুপাতে পরিবার ও জনকল্যাণ- উভয় খাতে ব্যবহারের শর্তও থাকে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, গাউছিয়া মার্কেট একটি ওয়াকফ স্টেট, যেখানে ৫৮৮টি দোকানের ভাড়া এখনও খুব কম। অনেক দোকানের ভাড়া বাজারদরের তুলনায় অস্বাভাবিকভাবে কম হওয়ায় সরকার তা পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে।

এছাড়া চকবাজার এলাকার একটি মসজিদের দোকানের ভাড়া কমিটি পরিবর্তনের পর কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ঢাকাসহ বিভিন্ন এলাকায় ওয়াকফ সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, বর্তমান বাজারদর অনুযায়ী ভাড়া নির্ধারণে ওয়াকফ প্রশাসন কাজ শুরু করেছে। পাশাপাশি সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন এবং বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাথর কোয়ারি ইজারা হবে কমিটির মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাথর কোয়ারি ইজারা হবে কমিটির মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

হজ বিধিনিষেধ অমান্য করলেই কঠোর শাস্তি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

হজ বিধিনিষেধ অমান্য করলেই কঠোর শাস্তি, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

বিদেশি কূটনীতিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলল রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App