×

জাতীয়

সচিবের সই ছাড়া ফাইল অনুমোদন

মুখোমুখি অবস্থানে শাহে আলম-আসিফ মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০০ পিএম

মুখোমুখি অবস্থানে শাহে আলম-আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের সই ছাড়াই জোর করে একটি ফাইল অনুমোদন করেছিলেন বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম যে অভিযোগ করেছেন, তা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বর্তমানে এনসিপি মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ।

শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ‘একটা ফাইল আমার নোটিশে এসেছে। অন্তর্বর্তী সরকারের সময় একজন উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) সচিবের সই ছাড়াই জোর করে ফাইল নিয়েছেন, নিজে সই করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে যেটি একদম রুলস অব প্রসিডিউর, রুলস অব বিজনেসের পরিপন্থি। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতিরেকে কখনই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারেন না। এটি কখনই আইনে রুলস অব প্রসিডিউরে এবং রুলস অব বিজনেসে নেই।’

প্রতিমন্ত্রী শাহে আলমের এই অভিযোগ গণমাধ্যমে প্রচার হওয়ার কয়েক ঘন্টা পর শনিবার রাতে আসিফ মাহমুদ নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে এসে এর প্রতিক্রিয়া দেন। 

এ সময় কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আসিফ মাহমুদ।

লাইভে আসিফ মাহমুদ বলেন, ‘প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উম্মুক্ত করে দেন, কোন অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে। তবে সচিব যদি বিদেশে থাকার কারণে বা অন্য কোন কারণে অনুপস্থিত থাকেন তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেয়া হয়। সেটিও মন্ত্রী/উপদেষ্টার অনুমোদনেই হয়। সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App