×

জাতীয়

আজ ট্রেনের ৩ জুনের অগ্রিম টিকিট মিলছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:২৪ পিএম

আজ ট্রেনের ৩ জুনের অগ্রিম টিকিট মিলছে

ছবি: সংগৃহীত

ঈদ শেষে কর্মস্থলে ফেরার যাত্রা সহজ করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (২৪ মে) মিলছে আগামী ৩ জুনের টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, ‘সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।’

কোনো রকম ঝক্কি-ঝামেলা ছাড়াই যাতে যাত্রীরা টিকিট কাটতে পারেন, সে জন্য এবারও সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেছে রেলওয়ে।

ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট ২৩ মে।

এ ছাড়া ফিরতি যাত্রার শেষ দিনের টিকিট, অর্থাৎ ৪ জুনের আসনের টিকিট বিক্রি করা হবে আগামী ২৫ মে।

রেলওয়ে জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App