×

জাতীয়

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:১৬ পিএম

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৮ মে) আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, তদন্ত কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্মকর্তারা রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, এই তদন্ত কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউ কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও, সিআইডির বিশেষজ্ঞ দল কারিগরি ত্রুটির কারণ খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু করে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

রাজধানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

‘ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’

‘ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল

প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App