প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি : ফাইল ফটো
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্যান্সের রাজধানী প্যারিস গেলেন।
বুধবার (২৮ মে) ভোর ৬টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে প্যারিসে পৌঁছাবেন এই সাবেক প্রধান উপদেষ্টা।
দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দেয়া হয় বলেও জানিয়েছে ওই সূত্র।
সূত্রটি সাবেক প্রধান উপদেষ্টার প্যারিসে যাওয়ার তথ্য নিশ্চিত করলেও সফরের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে পারেনি।
২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন ওই বছরের ৮ আগস্ট। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন নির্বাচিত সরকারের কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১ বছর ১৯২ দিনের দায়িত্ব শেষ হয়।
