×

জাতীয়

মানবাধিকার কমিশনের সদস্যপদ লাভে, শ্রীলঙ্কার ভোট চান পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ০৮:৪৩ পিএম

মানবাধিকার কমিশনের সদস্যপদ লাভে, শ্রীলঙ্কার ভোট চান পররাষ্ট্রমন্ত্রী

হোটেল সোনারগাঁওয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের মানবাধিকার কমিশনের (ইউএনএইচআরসি) সদস্যপদের জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে ভোট চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পাশাপাশি রোহিঙ্গা ফেরাতেও সহায়তা চেয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে এক বৈঠকে এই ভোট চান তিনি।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য। আবারও এই পদে লড়তে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে ভোট চেয়েছি।

তিনি আরো জানান, মিয়ানমারের বন্ধুরাষ্ট্র শ্রীলঙ্কা। সে কারণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে রোহিঙ্গাদের ফেরাতে সহযোগিতা চেয়েছি। আমরা বলেছি, চার বছর হলেও তারা রোহিঙ্গাদের ফেরত নিচ্ছে না।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। দু’দিন সফর শেষে শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App