×

জাতীয়

চা শিল্পের বহুমুখীকরণ করতে হবে : শেখ হাসিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৯ পিএম

চা শিল্পের বহুমুখীকরণ করতে হবে : শেখ হাসিনা
চা শিল্পের বহুমুখীকরণ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, চা শুধু পানীয় হিসেবে রাখলে চলবে না, চায়ের পাতা দিয়ে শ্যাম্পু, সাবান, লোশন ও অাচারসহ অনেক কিছু প্রস্তুত করা সম্ভব। চায়ের পাতা দিয়ে টি-কোলা উৎপাদনে গবেষণা চলছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা অান্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল পুস্পগুচ্ছতে এ অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন,বহুমুখী ব্যবহারের মাধ্যমে চা শিল্পকে অারও সমৃদ্ধ করা সম্ভব। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় অাসার পর বঙ্গবন্ধু শিল্পমন্ত্রী হিসেবে চাকে শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে দেশে ৮ কোটি ৮৫ লাখ কেজি চা উৎপাদন হচ্ছে। এ শিল্পে ৩ লাখ শ্রমিক প্রত্যক্ষভাবে জড়িত। যার অধিকাংশই নারী। ১৯৫৭-৫৮ সালে বঙ্গবন্ধু চা বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায় চা শিল্প প্রসারের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় চা শিল্প অাজ অগ্রসরমান শিল্প। তিনি বলেন, পূর্বের তুলনায় বর্তমানে চায়ের ব্যবহার অনেকগুণ বেড়েছে। দেশীয় বাজারের সঙ্গে বিদেশেও চা রফতানির পরিমাণ বেড়েছে। এছাড়া ধানের মতো খরা সহিষ্ণু ও বৃষ্টি সহিষ্ণু চা উৎপাদনের প্রক্রিয়াও চলছে। এ সময় চা বাগানের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়া এবং তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য চা বাগানের মালিকদের প্রতি অাহ্বান জানান প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App