×

চিত্র বিচিত্র

বানরের দু’পক্ষের লড়াই, আটকে গেলেন পথচারীরা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৩:৫০ পিএম

বানরের দু’পক্ষের লড়াই, আটকে গেলেন পথচারীরা!

রাস্তায় মুখোমুখি বাঁদর দল।

রাস্তাতেই সম্মুখসমরে নেমেছিল বাঁদরদের দু’টি দল। তাদের জন্য রাস্তায় অবরুদ্ধ হয়ে থাকলেন বাইকআরোহী থেকে পথচারীরা। বাঁদরদের ওই লড়াইয়ের ভিডিও উপভোগ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত লোপবুড়ি। সেই শহরের রাস্তায় সম্প্রতি লড়াই বেধেছিল দু’দল বাঁদরের। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকটি রাস্তার সংযোগস্থলে মুখোমুখি বসে বাঁদরেরা। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রায় ১০০-র বেশি বাঁদরকে দেখা যাচ্ছে সেখানে। তাদের দেখে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন বাইকআরোহী। কিছুক্ষণের মধ্যেই লড়াই বাধল বাঁদরদের দুই দলের। নিজেদের মধ্যে তুমুল লড়াই করলেও পথচারীদের আক্রমণ করেনি বাঁদরেরা।

খাবারের দখল নিয়েই লড়াই করেছে ওই দু’টি দল। সে দেশের জাতীয় উদ্যান দফতরের এক মুখপাত্র বলেছেন, ‘‘লোপবুড়িতে বাঁদরের লড়াই খুব নতুন নয়। প্রায়ই এ রকম দেখা যায়। কখনও খাবারের জন্য, কখনও এলাকা দখল বা কখনও সঙ্গিনীর জন্য লড়াই করে ওরা।’’

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ রকম ভিডিও দেখার সুযোগ কমই আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে। তাই এই সুযোগ ছাড়তে চান না তাঁরা। ইতিমধ্যেই ওই ভিডিওর শেয়ার ১০ হাজার ছাড়িয়ে গেছে।

https://www.anandabazar.com/world/viral-video-hundreds-of-monkey-faced-off-at-open-road-in-thailand-dgtlv/cid/1295449#.YQJ2_UVtlxs.link

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App