ইরানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুই দেশের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরই ইরানের রাস্তায় মানুষের ঢল নেমেছে।
খামেনিকে হত্যার দাবি আগেই করছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
ইরান ইতোমধ্যেই ৪০ দিনের শোক ঘোষণা করেছে। দেশটির রাস্তায় তাকে ঘিরে একাধিক শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
তবে এত কিছুর ভিড়ে ইসরায়েলি হামলা থেমে নেই। কয়েক ঘণ্টা আগেই রাজধানীতে আরো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির জীবন ও নেতৃত্ব নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।