×

রাজনীতি

এবারের মন্ত্রিসভায় নতুন মুখ যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম

এবারের মন্ত্রিসভায় নতুন মুখ যারা

ছবি: সংগৃহীত

এবারের মন্ত্রিসভায় নতুন ১৯ মুখ জায়গা পেয়েছেন। তাদের মধ্যে ১২ জন পূর্ণমন্ত্রী ও ৭ জন প্রতিমন্ত্রী। 

বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে এসব নাম ঘোষণা করেন মন্ত্রি পরিষদ সচিব মাহবুব হোসেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে শপথ নেবেন মন্ত্রিপরিষদ সদস্যরা। 

নতুন ঠাঁই পাওয়া ১২ জন পূর্ণমন্ত্রী হলেন- নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), জনাব র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) ও নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)।

সবশেষ মন্ত্রিসভায় ছিলেন না এমন সাত জন প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন। তারা হলেন, সিমিন হোসেন রিমি, মহিবুর রহমান, মোহাম্মদ এ আরাফাত, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল টিটু।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App