×

রাজনীতি

জাকের পার্টির মহা সম্মেলন ১২ ও ১৩ ফেব্রুয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

জাকের পার্টির মহা সম্মেলন ১২ ও ১৩ ফেব্রুয়ারি

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বাইশরশি জাকের মঞ্জিলে জাকের পার্টির মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই বিশ্ব ইসলামী সম্মেলনের মূল ভেন্যু বাইশরশি মিল মাঠে এখন সাজ সাজ রব।

কয়েক লাখ শান্তিকামী মুসলমান, সেইসঙ্গে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়েরও লাখো শান্তিকামী মানুষের জন্য বিশাল এলাকাজুড়ে আলাদা আলাদা প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। 

ইবাদত বন্দেগী, আহার, বিশ্রাম, ওয়াজ নসিহত, প্রাথমিক চিকিৎসা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে সিসি টিভি, ট্রাফিক নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণসহ পুরো আয়োজনে ব্যাপক কার্যক্রম চলছে। 

৫৮টি ডিপার্টমেন্ট বিশ্ব ইসলামী সম্মেলনের সফল আয়োজনে এক যোগে কাজ করে যাবে।

পুরো আয়োজন পরিচালনা ও তত্ত্বাবধান করছেন জাকের পার্টি চেয়ারম্যান ও বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। 

১২ ও ১৩ ফেব্রুয়ারি ২ দিনের ইসলামী সম্মেলনে যোগদানের লক্ষ্যে সারা দেশে জাকের পার্টি, ২৪টি সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্ট এক যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App