×

রাজনীতি

স্বাস্থ্যমন্ত্রী

বেসরকারি হাসপাতালে আইন করে টেস্ট ফি নির্ধারণ করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১০:০৩ পিএম

বেসরকারি হাসপাতালে আইন করে টেস্ট ফি নির্ধারণ করা হবে

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা কাজ করছি ও স্বাস্থ্য সুরক্ষা আইন করার উদ্যোগ নিয়েছি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, এ আইনে দেশের সকল প্রাইভেট হাসপাতালের রোগ নির্ণয় পরীক্ষার (টেস্ট) ফি নির্ধারণ করা হবে। সেবা বৃদ্ধির বিভিন্ন বিষয় এ আইনে উল্লেখ করা হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য কাজ করছি। আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি।’

শনিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গাজীপুরে প্রধানমন্ত্রীর মায়ের নামে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল করা হয়েছে। এর ভবনটি খুবই আধুনিক। এখানে অনেক ভালো ভালো চিকিৎসা যন্ত্রপাতি রয়েছে। এটিকে কীভাবে আরো সচল করা যায়, এখানে এসে মানুষ যাতে আরো ভালো সেবা নিতে পারে আমরা সে জন্য কাজ করছি। আজকে আমি প্রথম এলাম। দেখে গেলাম। পরে সব বিষয় সমন্বয় করে কর্মপন্থা নির্ধারণ করা হবে। আলোচনা করে এসব ঠিক করব।’

মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ফ্লোর, অফিস কক্ষ পরিদর্শন ও হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সেবা ব্যবস্থা তদারকি করেন। তিনি প্রধানমন্ত্রীর হাতে গড়া এই প্রতিষ্ঠানকে আরো যুগোপযোগী, জনবান্ধব ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

পরে তিনি হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক, গাজীপুরের জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদ আক্তার।

এতে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ, হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল পরিচালক ডা. জে এম এইচ কাওসার আলম, প্রধান নার্সিং কর্মকর্তা রুযিতা মোহাম্মদ দান, সহকারী কমিশনার (ভূমি) রজব বিশ্বাস, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোনাবাড়ী জোন) আমির হোসেনসহ কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App