×

রাজনীতি

যুবলীগে অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই : নিখিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৬:০২ পিএম

যুবলীগে অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই : নিখিল

ছবি : ভোরের কাগজ

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিল এমপি বলেছেন, অনুপ্রবেশকারীরা যেন দলের মূল পদ না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু তাই নয়, মাদকাসক্ত কোনো ব্যক্তি যেন যুবলীগ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সোমবার (৮ জুলাই) রাজধানীর মিরপুরে ৯নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে গাছের চারা বিতরণকালে একথা বলেন তিনি।

নিখিল বলেন, জলবায়ু পরিবর্তনে বিশ্বে যে তাপপ্রবাহ বেড়ে চলছে, তার কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি। তিনি প্রত্যককে কমপক্ষে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। 

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মিয়া মো. আমির, মিজানুর রহমান, এবিএম মাজহার আনাম, আবুল হাসনাত, আবু তাহের, রাজিয়া সুলতানা ইতি, মুক্তার হোসেন চৌধুরী কামাল, জলিলুর রহমান, আমজাদ হোসেন সাজুসহ বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন : মিথ্যার বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App