×

রাজনীতি

বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম

বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দীন বাবু। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দীন বাবুকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (৯ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা স্টেশন এলাকায় একটি চা দোকান থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শমেস উদ্দীন বাবু (৫৫) বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে শমেস উদ্দীন বাবুকে গ্রেপ্তার করা হয়। তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শমেস উদ্দীন বাবুকে সদর থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট বিএনপি নেতা আব্দুল হাই সরকার এই মামলাটি করেন। শমেস উদ্দীন বাবু ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তিনি পরাজিত হন।

আরো পড়ুন: নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। শমেস উদ্দীন বাবু গত ২৭ আগস্ট অসুস্থতার কারণ দেখিয়ে সাংবাদিকদের ডেকে দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App