×

রাজনীতি

কমিটিতে পূজা চেরির নাম, মুখ খুললেন শিবির সভাপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

কমিটিতে পূজা চেরির নাম, মুখ খুললেন শিবির সভাপতি

ছবি: সংগৃহীত

সম্প্রতি ছাত্রশিবিরের প্যাডে চলচ্চিত্র নায়িকা পূজা চেরির পদ পাওয়া নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি সবার নজরে আসতেই  শোরগোল ও মিশ্রপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বহুজন বিস্মিত হলেও কেউ আবার প্রশংসা করেছেন। কিন্তু মুখ খুলেছেন পূজা চেরি। পুরো বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। 

এবার এ বিষয়ে সত্যটা তুলে ধরে সব ধরনের ভুয়া ও গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন শিবিরের সভাপতি মঞ্জরুল ইসলাম। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম লিখেছেন, যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবিলা করার চেষ্টা করে থাকে।

তিনি লেখেন, যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এরকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। আমরা সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।

এদিকে শিবিরের প্যাডে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরিও। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পূজা চেরি লিখেছেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।

তিনি লেখেন, এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।

পূজা চেরি আরো লেখেন, আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App