×

রাজনীতি

লক্ষ্মীপুর-৪

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

Icon

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

ছবি: সংগৃহীত

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ হবে এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াত ইসলামীর 'দাঁড়িপাল্লা' প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ। রোববার (৮ফেব্রুয়ারি) নিজ এলাকায় গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাফিজ উল্যাহ আরও বলেন, মা-বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান..? এগুলো পান না। তারপরে জেলে কার্ড আছে। সেগুলো পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ করব, একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেকদল বিগত দিনে দুর্নীতি করেছে আবার করতে রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ আমাদের দ্বারা দুর্নীতি হবে না। এবং আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন। আপনারা সোয়াবের ভাগি হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত, আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন তারা গুনাহগার হবেন। ওরা ভোট দেয়ার পরে নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে এবং রাস্তার টাকা মারি খাবে, প্রজেক্টের টাকা মারি খাবে এটা হইলো তাদের কাজ। 

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে সমালোচনার ঝড় দেখা যাচ্ছে। 

 

লক্ষ্মীপুর-৪ আসনে ৯জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও ভোট করছেন চারজন। তারা হলেন বিএনপির মনোনীত এবিএম আশরাফ উদদিন নিজান (ধানেরশীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ (হাতপাখা), বাসদের এড. মিলন মণ্ডল (মই) প্রতীকে মাঠে ভোটের প্রচার করছেন। 


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App