×

রাজনীতি

ডিএসসিসি নির্বাচনে লড়ার ইঙ্গিত আসিফ মাহমুদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:২৬ পিএম

ডিএসসিসি নির্বাচনে লড়ার ইঙ্গিত আসিফ মাহমুদের

ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) সাদিক কায়েমের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন একই পদে লড়ার ইঙ্গিত দিয়েছেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (২ মে) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ইঙ্গিত দেন।

image

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। একই সঙ্গে এমন একটি ব্যবস্থা চালু করা হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীদের আয় বা জীবিকায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওই সময়ে তাকে ও তার ব্যক্তিগত সহকারীকে ঘিরে বিভিন্ন অভিযোগ উঠলেও তিনি সেগুলো অস্বীকার করেন।

এর আগে থেকেই আলোচনা ছিল, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আসিফ মাহমুদ। সাম্প্রতিক এই বক্তব্যে সরাসরি ঘোষণা না দিলেও তার প্রার্থিতার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

‘২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে’

‘২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে’

অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুলের মতবিনিময়

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুলের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App