×

রাজনীতি

জামায়াত আমির

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:২৭ পিএম

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

ছবি : সংগৃহীত

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোববার (২৪ মে) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, হজরত ইব্রাহিম (আ.), তার স্ত্রী হজরত হাজেরা ও পুত্র হজরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের স্মৃতিবিজড়িত ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উজ্জীবিত করে। এটি আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু উৎসর্গ করার শিক্ষা দেয়। সামাজিক বৈষম্য দূর করে শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কোরবানির এই শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো বলেন, ত্যাগ ও কোরবানির চেতনা ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা প্রয়োজন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তি অনেক ক্ষেত্রে পিছু হটলেও পুরোপুরি নির্মূল হয়নি। তারা দেশ ও দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

ঈদুল আজহা উপলক্ষে হজরত ইব্রাহিম, হজরত হাজেরা ও হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর দ্বিন প্রতিষ্ঠার জন্য জানমাল উৎসর্গের মাধ্যমে ত্যাগের প্রকৃত সার্থকতা পাওয়া সম্ভব।

তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দোয়া কামনা করেন এবং নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

বাড়ির ভেতরে নারীর বিবস্ত্র মরদেহ

বাড়ির ভেতরে নারীর বিবস্ত্র মরদেহ

সারা দেশে ৭২ বিচারককে ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ

সারা দেশে ৭২ বিচারককে ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

জামায়াত আমির ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App