×

প্রবাস

আরব আমিরাতে অভিবাসীদের জন্য সুখবর

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:৪১ এএম

আরব আমিরাতে অভিবাসীদের জন্য সুখবর

আবারো সাধারণ ক্ষমা পাচ্ছেন আমিরাতের অবৈধ অভিবাসীরা। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা আবারো সাধারণ ক্ষমা পাচ্ছেন। আগামী সেপ্টেম্বর ২০২৪ থেকে আরব আমিরাতের সাতটি প্রদেশে বসবাসরত অবৈধ প্রবাসীরা এই সুযোগ পাবেন। দেশটির সরকার জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দুই মাসব্যাপী এই সাধারণ ক্ষমা চলবে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) আমিরাতের একাধিক স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস এন্ড পর্ট সিকিউরিটি (আইসিপি) এ ঘোষণা দিয়েছে। 

যারা দীর্ঘদিন ধরে ভিসা না থাকায় অবৈধ হয়েছেন, তারাই এই সাধারণ ক্ষমার আওতাধীন হতে পারবেন। এই আইন আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়ার পর অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন। অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবেন। 

প্রসঙ্গত, সংযুক্ত আরব  আমিরাতে ২০১৮ সালে সাধারণ ক্ষমার সময় ৫০ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা গেছে।

আরো পড়ুন : গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, ১৫ ফিলিস্তিনি নিহত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App