×

প্রবাস

দুবাইতে কনসাল জেনারেলের 'লেটার অব কমিশন' পেশ

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম

দুবাইতে কনসাল জেনারেলের 'লেটার অব কমিশন' পেশ

আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান । ছবি: ভোরের কাগজ

দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে ‘লেটার অব কমিশন’ পেশ করেছেন। বুধবার (১৭ অক্টোবর) এ উপলক্ষে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অবদানের কথা উল্লেখ করে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা চাকুরি ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে দুবাই এবং উত্তর আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছেন। পাশাপাশি, দুবাই ও উত্তর আমিরাতের সাথে বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কনসাল জেনারেল।

আরো পড়ুন: লেবানন থেকে অর্ধশত বাংলাদে‌শিকে দিয়ে প্রত্যাবর্তন শুরু করবে সরকার

ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App