×

প্রবাস

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের বলি হয়েছেন বাহরাইনে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি। 

সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোরে বাহরাইনের রাজধানী মানামার সন্নিকটে একটি সামুদ্রিক এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। 

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, এই হামলায় মোহাম্মদ তারেক (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও দুইজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটল।

নিহত মোহাম্মদ তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং সর্বশেষ একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত থাকাকালীন এই হামলার শিকার হন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠিয়ে আসছিলেন। 

তারেকের ফুফাতো ভাই ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে নিথর দেহে তার এভাবে ফেরার খবরে পরিবার ও সন্দ্বীপের আজিমপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল, তা সফলভাবে নেভানো হয়েছে। তবে ধ্বংসাবশেষটি সরাসরি একটি জাহাজের ওপর আছড়ে পড়ায় সেখানে কর্মরত শ্রমিকরা হতাহত হন। শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App