×

প্রবাস

বাংলাদেশিসহ ৯৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৫৫ পিএম

বাংলাদেশিসহ ৯৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিভিন্ন দেশের ৯৯ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার (১৩ মে) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১) হয়ে তাদের প্রত্যাবাসন করা হয়।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রত্যাবাসিতদের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৩৫ জন নারী রয়েছেন। তারা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, নেপাল, ভিয়েতনাম, পাকিস্তান ও ভারতর নাগরিক। এর আগে তাদের কেদাহর সিক এলাকায় অবস্থিত বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক রাখা হয়েছিল।

ইমিগ্রেশন বিভাগ জানায়, বৈধ পাশ বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, অনুমোদিত সময়ের বেশি অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ ভঙ্গ করেছিলেন। প্রত্যাবাসনের আগে সবাই তাদের নির্ধারিত সাজা সম্পন্ন করেন।

বিভাগ আরও জানায়, প্রত্যাবাসিতদের সবার বৈধ ভ্রমণ নথি ছিল। যাদের প্রয়োজন হয়েছে, তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে অস্থায়ী ভ্রমণ নথি বা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট (ইটিডি) দেওয়া হয়েছে, যাতে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হয়।

কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো সব অভিবাসীকে ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, বেলান্তিক ইমিগ্রেশন ডিপোর অন্যতম প্রধান কার্যক্রম হিসেবে নিয়মিত এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাজা সম্পন্ন করা আটক ব্যক্তিদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর মাধ্যমে দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য বাস্তবায়ন করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়

চিফ হুইপ প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে: পুলিশ

গাজীপুরে ৫ হত্যাকাণ্ড অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে: পুলিশ

নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শ্রমিকের বদলে ভেকু দিয়ে কাজ, প্রকল্পে অর্থ লুটের অভিযোগ

শ্রমিকের বদলে ভেকু দিয়ে কাজ, প্রকল্পে অর্থ লুটের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App