×

রাজশাহী

সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন ধরে পাথর আমদানি বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৩:৩০ পিএম

সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন ধরে পাথর আমদানি বন্ধ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথরের অ্যাসেসমেন্ট ভ্যালু (নির্ধারিত সরকারি মূল্য) বৃদ্ধির প্রতিবাদে টানা ৮ দিন ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে। গত ২ মে থেকে ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ থাকায় পুরো বন্দরে স্থবিরতা নেমে এসেছে। কাজ না থাকায় বেকার সময় পার করছেন শ্রমিকরা। 

শনিবার (৯ মে) দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত পাথর আমদানি বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা জানান, প্রতি টন পাথর তারা সর্বোচ্চ ১৩ ডলারে আমদানি করেন। তবে এসব পাথরের ২০ থেকে ৩০ শতাংশ নিম্নমানের হওয়ায় তা ফেলে দিতে হয়। এতে লাভের পরিমাণ কমে যায়। এর মধ্যেই ভারতীয় কর্তৃপক্ষ হঠাৎ পাথরের অ্যাসেসমেন্ট ভ্যালু আরও ২ ডলার বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করায় ক্ষোভে আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, ‘১৩ ডলারের অ্যাসেসমেন্ট করেও আমাদের লোকসান হচ্ছে। হঠাৎ ১৫ ডলারে পাথর আমদানি করা সম্ভব নয়। ১৫ ডলারে পাথার আমদানি করলে আমাদের লোকসান গুনতে হবে। বর্ধিত ভ্যালু যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা হবে না ততক্ষণ তারা পাথর আমদানি করবো না।’

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, সাধারণ সময়ে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় তিনশ পাথরবাহী ট্রাক প্রবেশ করলেও বর্তমানে সেখানে আসছে মাত্র ২০ থেকে ৩০টি পণ্যবাহী ট্রাক। এতে একদিকে যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই

‘ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করবেন জিতে যাবেন’

‘ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করবেন জিতে যাবেন’

মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

শরণখোলায় রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

শরণখোলায় রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App