×

রাজশাহী

জ্বালানি মন্ত্রী

সবাই বাঙালি নয়, মানচিত্রে বসবাসকারী সবাই বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

সবাই বাঙালি নয়, মানচিত্রে বসবাসকারী সবাই বাংলাদেশি

ছবি : সংহগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানচিত্রে বসবাসকারী সবাই বাঙালি নন, তবে সবাই বাংলাদেশি। তিনি বলেন, দেশে বাঙালিদের পাশাপাশি সাঁওতাল, হাজং, চাকমা, মারমাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। স্বাধীনতার পর সবাইকে বাঙালি হিসেবে পরিচিত করার চেষ্টা থেকেই পার্বত্য চট্টগ্রামে অশান্তির সৃষ্টি হয়েছিল, যার প্রভাব এখনও রয়ে গেছে।

শনিবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত “বৈচিত্র্যে ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সব নাগরিককে “বাংলাদেশি” পরিচয়ে ঐক্যবদ্ধ করার কথা বলেছিলেন। তার মতে, বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বাগানের মতো, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী মিলেমিশে বসবাস করে।

মন্ত্রী জানান, বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে সব জাতিগোষ্ঠীকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ৮

থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ৮

লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

হাঙরের হামলায় অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু

হাঙরের হামলায় অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু

গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ জনকে পটুয়াখালীতে দাফন

গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ জনকে পটুয়াখালীতে দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App