×

রংপুর

বাবার ট্রলি কেড়ে নিল সন্তানের প্রাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

বাবার ট্রলি কেড়ে নিল সন্তানের প্রাণ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সদর ইউনিয়নের বাবার চালানো ট্রলির নিচে চাপা পড়ে মুনতাহা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাহা ওই গ্রামের মুসা মিয়ার মেয়ে।

জানা যায়, আজ সকালে মুসা মিয়া ট্রলি নিয়ে পাশের এলাকা থেকে বাঁশবোঝাই করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার দু’সন্তান ট্রলিতে উঠতে চাইলে তিনি ট্রলিতে তুলে নেন। এরপর বাড়ি আসার পথে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা লাগলে ট্রলি থেকে পড়ে যায়। পরে ট্রলির চাকার নিচে চাপা পড়ে মুনতাহা গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App