×

রংপুর

“প্রতি লিটার পেট্রোল ২শ’র ওপরে”

Icon

মো.রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

“প্রতি লিটার পেট্রোল ২শ’র ওপরে”

ছবি: কাগজ প্রতিবেদক

নীলফামারীতে জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তিতে যান চালকেরা। নিয়ম না মেনে খোলা বাজারে পানির বোতলে জ্বালানি তেল বিক্রি হচ্ছে প্রকাশ্যে। নীলফামারীর ফিলিং স্টেশন গুলোতে জ্বালাতি তেল না পাওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ যানবাহন মালিকেরা। শিকার হচ্ছেন ভোগান্তিরও। 

গেল কয়েক দিন জেলা শহরের দু’একটি তেল পাম্পে ১০০ থেকে ২০০ টাকার জ্বালানি তেল পাওয়া গেলেও, সোমবার(২৩ মার্চ) জ্বালানি তেল না থাকার কারণ দেখিয়ে বন্ধ বয়েছে জেলা শহরের তেল পাম্প গুলো।

এদিকে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোন সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রোল পাম্প গুলো। গেল রোববার (২২ মার্চ) থেকে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এর বরাদ দিয়ে এমন শঙ্কার একটি বিজ্ঞপ্তিতে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো।  

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সোমবার সকাল থেকেই বন্ধ হয়েছে জেলা শহরের পেট্রোল পাম্প গুলো। ফলে, জ্বালানি না পেলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাইক চালকসহ অন্যান্য যানবাহন মালিকেরা।

এদিকে, জেলা শহরের প্রত্যন্ত গ্রামাঞ্চলের খোলা বাজারে কয়েকটি মুদিখানার দোকানে পানির বোতলে করে জ্বালাতি তেল বিক্রি করতে দেখে সেখানে যায় ভোরের কাগজ এর প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। জানতে চাওয়া হয় প্রতি লিটার জ্বালানি তেলের দাম। পাম্প বন্ধ, জ্বালানি সংকট এবং অধিক দামে কেনাসহ নানা কারণ দেখিয়ে প্রতি লিটার পেট্রোল ২৫০ টাকা দরে বিক্রি করছেন দোকানী। অনেকটা বাধ্য হয়েই চড়া দামে জ্বালানি ক্রয় করছেন ক্রেতাদের অনেকেই।  

ক্রেতাদের অভিযোগ, পাম্পের একশ্রেণির অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে ড্রাম ভরে খোলাবাজারের ব্যবসায়ীদের কাছে তুলে দিচ্ছেন এসব জ্বালানি তেল। এছাড়াও দিনের বেলাতেও ১০-১২ জনের একটি সিন্ডিকেট চক্র ছোট ছোট পাত্রে পাম্প থেকে তেল সংগ্রহ করে বাইরে চড়া দামে বিক্রি করছে। ফলে, একদিকে বাড়ছে তেলের সংকট, অন্যদিকে বাইক চালকসহ অন্যান্য যান চালকরা পড়ছেন চরম বিপাকে। ফলে, সাধারণ ক্রেতাদের মাঝে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ”। 

ইতোমধ্যে প্রশাসনিক কর্মকর্তারা মাঠে কাজ শুরু করেছেন। জনভোগান্তি নিরসনে এই সিন্ডিকেটের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

বিএনপি নেতা শাহে আলমের পদত্যাগ

বিএনপি নেতা শাহে আলমের পদত্যাগ

তেলের ঘাটতি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

তেলের ঘাটতি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

সিংগাইরে ঈদ আনন্দ জনসমুদ্র পরিণত

সিংগাইরে ঈদ আনন্দ জনসমুদ্র পরিণত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App