×

রংপুর

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক গ্রেপ্তার

ছবি: গ্রেপ্তার নিশাদ ইসলাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ। নিশাদ নামের ওই যুবক জেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।

জানা গেছে, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ-কে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেন। তিনি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে বক্তব্য রাখার একটি ফটোকার্ড ফেসবুকে পোস্ট করে লিখেন- ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়, এই গাঞ্জাখোর নাকি আবার আমাদের এলাকার এমপি’!

এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টায় ঐ যুবককে গ্রেফতার করে। তবে, সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হওয়ার পর নিশাদ তাঁর ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে নেয়।

এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপি বলেন, বিএনপি বাক স্বাধীনতায় বিশ্বাস করে কিন্তু বাক স্বাধীনতার নামে একজন শিক্ষার্থী যখন অভিভাবকদের নিয়ে স্ল্যাং কথাবার্তা বলে বেড়ায় তখনই সামাজিক বিপত্তি ঘটে। কার্যত পঞ্চগড়ের অভিভাবক ও পানি সম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ওই যুবকের আপত্তিকর পোস্ট সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে গ্রেফতারকৃত আসামিকে আজ আদালতে প্রেরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রেনে কাটা পড়লেন মা, কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ট্রেনে কাটা পড়লেন মা, কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

পাঁচ ব্যাংক একীভূতকরণ এবং এনবিআর দুই ভাগ করা নিয়ে যা জানা গেলো

পাঁচ ব্যাংক একীভূতকরণ এবং এনবিআর দুই ভাগ করা নিয়ে যা জানা গেলো

২০২৭ সালের এসএসসি কবে হবে, যা বললেন শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি কবে হবে, যা বললেন শিক্ষামন্ত্রী

নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল কুমিল্লায়

নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল কুমিল্লায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App