×

রংপুর

নীলফামারী

ঝড়ে গাছের ডাল রেললাইনে, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

ঝড়ে গাছের ডাল রেললাইনে, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

নীলফামারীতে রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল (রকেট মেইল) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সকাল থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ পরিচালনা করছে।

জানা যায়, সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে খুলনা মেইল ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়। নীলফামারী রেলস্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন অতিক্রম করার পর রেললাইনের ওপর গাছের ডাল পড়ে থাকায় সেটির সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। সৈয়দপুর থেকে চিলাহাটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেসের যাত্রা চিলাহাটি-নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়। ফলে রূপসা ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনার অভিমুখে ছেড়ে যায়।

এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মিঠুর রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকেল ৫টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশে হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে

ধর্মমন্ত্রী কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে

বিচার না পেয়ে বড় বোনের পর ছোট বোনেরও আত্মহত্যা

গণধর্ষণ-ব্ল্যাকমেইল বিচার না পেয়ে বড় বোনের পর ছোট বোনেরও আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App