×

বৃত্তি

উপবৃত্তির টাকা বিতরণে নতুন নিয়ম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

উপবৃত্তির টাকা বিতরণে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর মায়ের নামে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে।

‘প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ অনুযায়ী, ডিজিটাল পদ্ধতিতে জিটুপি প্রক্রিয়ায় মায়েদের হাতে এ টাকা পৌঁছে দেওয়া হবে। তবে মায়ের অবর্তমানে বাবা অথবা বৈধ অভিভাবক এ সুবিধা পাবেন।

সোমবার (৯ মার্চ) দেশের প্রাথমিক শিক্ষার হার বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে ‘প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

আরো পড়ুন: সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা

নির্দেশিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী এ উপবৃত্তির আওতায় আসবে। তবে একটি পরিবারের সর্বোচ্চ দুইজন শিক্ষার্থী এ সুবিধা ভোগ করতে পারবে। উপবৃত্তির অর্থ দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, ছাতা, ড্রেস, জুতা ও টিফিন বক্স ক্রয় করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধ চলতে থাকলে ৮০০ কোটি মানুষকে ভুগতে হবে

তুরস্কের গোয়েন্দা প্রধান ইরান যুদ্ধ চলতে থাকলে ৮০০ কোটি মানুষকে ভুগতে হবে

অন্তর্বর্তী সরকারের বিতর্কিত তিন রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া স্থগিত

অন্তর্বর্তী সরকারের বিতর্কিত তিন রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া স্থগিত

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

মানিকগঞ্জ প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App