×

শেয়ার বাজার

যুদ্ধবিরতি ঘোষণায় চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম

যুদ্ধবিরতি ঘোষণায় চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দামেও উল্লেখযোগ্য পতন হয়েছে।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ ও সামরিক হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। তিনি একে ‘দ্বিমুখী যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেন।

এর প্রভাব পড়ে বৈশ্বিক বাজারে। বুধবার (৮ এপ্রিল) সকালে জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ বেড়ে যায় ৪.৯ শতাংশ। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৫.৭ শতাংশ বৃদ্ধি পায়। হংকংয়ের হ্যাং সেং সূচকও ২.৮ শতাংশ বাড়ে।

আরো পড়ুন : খাদ্য সংকটের দিকে এগোচ্ছে বিশ্ব

অন্যদিকে জ্বালানি বাজারে বড় পরিবর্তন দেখা যায়। লেনদেন শেষে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের ফিউচার ১৩ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারের নিচে নেমে আসে।

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রসঙ্গে ইসরায়েলও একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্তকে তারা সমর্থন করে। তবে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, ইরানকে অবিলম্বে প্রণালিগুলো খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরে দিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

দুপুরে দিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

২৭ বিচারককে শোকজ

২৭ বিচারককে শোকজ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দামে বড় পতন

যুদ্ধবিরতি ঘোষণায় চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার

যুদ্ধবিরতি ঘোষণায় চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App