×

সোশ্যাল মিডিয়া

মাহফিলে যোগ দেয়ার আহ্বান জানিয়ে আজহারীর পোস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম

মাহফিলে যোগ দেয়ার আহ্বান জানিয়ে আজহারীর পোস্ট

ড. মিজানুর রহমান আজহারী

বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী সামাজিক যোগাযোগমাধ্যমে মাহফিলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ড. মিজানুর রহমান আজহারী বলেন, ‘খুলনা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) থাকব যশোরের পুলের হাটে, আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

মাহফিলের প্রথম দিন বুধবারে আলোচনা করেন মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।

আরো পড়ুন: আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে কবর দেয়াসহ ৩ দাবি ঘোষণা হাসনাতের

উল্লেখ্য, যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। শহরের পুলেরহাটের আদ-দীন সখিনা মেডিকেল কলেজ মাঠে বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মাহফিলের শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি)। 

এর আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ড. মিজানুর রহমান আজহারী।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App