×

দক্ষিণ আমেরিকা

বলিভিয়ায় ব্যাংক-নোট বহন করা সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম

বলিভিয়ায় ব্যাংক-নোট বহন করা সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

দুর্ঘটনায় পড়া সি-১৩০ হারকিউলিস বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া নোট বা কাগুজে মুদ্রা বহন করছিল। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট পরিবহনের সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। 

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে।

বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি পিছলে পাশের একটি ব্যস্ত সড়কে চলে যায় এবং একাধিক যানবাহনেও ধাক্কা মারে। বিমানবন্দরটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

দুর্ঘটনায় পড়া সি-১৩০ হারকিউলিস বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া নোট বা কাগজের মুদ্রা বহন করছিল।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ ঘটনায় ১৫ নিহত ও ৩০ জন আহত হওয়ার খবর দিলেও বিবিসি নিহতের সংখ্যা ১১ জানিয়েছে।

কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

আরো পড়ুন: পাকিস্তানের দুই প্রদেশ ও এক অঞ্চলে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসা লোকজন টাকা কুড়াতে ঝাঁপিয়ে পড়লে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কাঁদুনে গ্যাস ও হোসপাইপ থেকে পানি ছুড়ে মারে।

রয়টার্স সেসব ছবি, ভিডিওর সত্যতা নিশ্চিত হতে পারেনি। কিছু ফুটেজে বিধ্বস্ত বিমান ও ক্ষতিগ্রস্ত যানবাহনও দেখা গেছে।

বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বিমানটিতে থাকা ব্যাংক নোট কাগুজে মুদ্রার কোনো ক্রয়ক্ষমতা নেই এবং ওই মুদ্রা সংগ্রহ ও ব্যবহার অপরাধের পর্যায়ে পড়তে পারে।

বিবৃতিতে বলা হয়েছে, জনসাধারণকে দূরে থাকতে এবং কর্তৃপক্ষকে কাজ করতে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধে লেবানন 'ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিরিয়ার রাষ্ট্রপতি

যুদ্ধে লেবানন 'ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিরিয়ার রাষ্ট্রপতি

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App