×

খেলা

আজকের ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ১০:১২ পিএম

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের খেলা। বাংলাদেশ সময় রাত একটায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। নকআউট পর্বে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে স্ক্যালোনির দল।

ঊরুর চোটের কারণে শুরুর একাদশে নাও থাকতে পারেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস'র সম্ভাব্য একাদশে আছে ডি মারিয়ার নাম। আর্জেন্টাইন এই উইঙ্গার না থাকলে ফিরতে পারেন লাউতারো মার্টিনেজ। পোল্যান্ড ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি, বদলি হিসেবে নেমেছিলেন ৭৯ মিনিটে।

এই ম্যাচে ফিরতে পারেন প্রথম ম্যাচে মূল একাদশে সুযোগ পাওয়া রাইটব্যাক নাহুয়েল মলিনা। এছাড়া গিদো রদ্রিগেজ বা এনজো ফার্নান্দেজের মধ্যে যেকোনো একজন শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন। লেফট ব্যাকে অ্যকুনার পরিবর্তে খেলছেন তাগলিয়াফিকো। রক্ষণে মলিনার সাথে ক্রিস্টিয়ান রোমেরা ও ওটামেন্ডিও। মিডে এনজোর সাথে থাকতে পারেন আগের ম্যাচের তারকা ম্যাক অ্যালিস্টার ও ডি পল। মেসির সঙ্গে পারফেক্ট নাইনে থাকবেন আলভারেজ। তবে ফুটবলারদের ক্লান্তির বিষয়টি বিবেচনায় এনে দলে শেষ মুহুর্তে পরিবর্তন আনতে পারেন স্ক্যালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, মোলিনা, ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলিয়াফিকো, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, ডি মারিয়া/লাউতারো মার্টিনেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App