×

খেলা

বিপিএলে প্রথম সেঞ্চুরি খুলনার আজম খানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:৩৭ পিএম

বিপিএলে প্রথম সেঞ্চুরি খুলনার আজম খানের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরে প্রথম সেঞ্চুরি করেছেন খুলনার আজম খান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলে বড় সংগ্রহ এনে দিয়েছেন খুলনা টাইগার্সকে।

আটটি ছয়, নয়টি চারে ইনিংস সাজান আজম। ৩৩ বলে ফিফটি পূর্ণ করা ডানহাতি ব্যাটার সেঞ্চুরি করতে খেলেন ৫৭ বল। ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছান এ ক্রিকেটার। শেষ বলেও মারেন ওভার বাউন্ডারি। বাবার মতো উইকেটকিপিংও করেন আজম।

২৪ বছর বয়সী এই ক্রিকেটারের বিধ্বংসী ইনিংসে খুলনা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৭৮ রান। দলটির ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৪০ রান। নবম বলে রানের খাতা খোলেন। নড়বড়ে শুরুর পরও দু’বার জীবন পান ১৫ ও ৩১ রানে। ৩৭ বলে ৫টি চার ও একটি ছয় মারেন এই বামহাতি।

সাব্বির রহমান করেন ৭ বলে ১০ রান। বাকি কেউ ছুঁতে পারেনি দুই অঙ্ক। আবু জায়েদ রাহি দুটি উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App