×

খেলা

সাকিবের অনুপস্থিতিতে লিটনই অধিনায়ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম

সাকিবের অনুপস্থিতিতে লিটনই অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত

চলতি বছরের জুনে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। ডান হাতের আঙুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। আর তাই এই সিরিজে দলকে নেতৃত্ব দিবে কে, তা নিয়ে আলোচনার পাশাপাশি চলছে জল্পনা-কল্পনা। এর মধ্যেই আফগানিস্তানের বিপক্ষে কে অধিনায়ক হবে তা নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (২৬ মে) গণমাধ্যমকে পাপন বলেন, সাকিব ইনজুরিতে থাকাতে সহ-অধিনায়ক যে আছে, সে-ই অধিনায়ক হবে। মানে লিটন দাস সহ-অধিনায়ক আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কীভাবে বলবো।

আফগানিস্তান সিরিজেই বিশ্বকাপের ধারণা পাওয়া যাবে বলে মনে করেন বিসিবি প্রধান। তিনি বলেন, আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। বুঝবো যে আচ্ছা ঠিক আছে, একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায় তাহলে ভিন্ন কথা। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App