×

খেলা

ঢাকায় আসছেন মার্তিনেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ১১:৫২ এএম

ঢাকায় আসছেন মার্তিনেজ

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ঢাকায় আসার খবর আগেই জানিয়েছেন তিনি। এবার দিন-খন নিশ্চিত করে জানালেন এ তারকা গোলরক্ষক।

সোমবার এমিলিয়ানো মার্তিনেজ তার ফেসবুক স্ট্যাটাসে ঢাকা ও কলকাতা সফরে নিজের সফরসূচিও জানিয়েছেন।

এর আগে,গত ২৯ মে মার্তিনেজ নিজের ফেসবুকে জানিয়ে ছিলেন ৩ থেকে ৫ জুলাই তিনি ঢাকা ও কলকাতা সফর করবেন। এবার ফেসবুকে মার্তিনেজ লিখেছেন- আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই। সফর শুরু হবে বাংলাদেশ থেকে; যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।

তিনি আরও লেখেন- বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ ভরে অপেক্ষা করছি এবং এ যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App