×

খেলা

সমতায় শেষ প্রথমার্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ০৪:২৭ পিএম

সমতায় শেষ প্রথমার্ধ

শেখ মোরসালিন এবং রাকিব হোসেন সহজে দুটো সুযোগ হাতছাড়া করেছেন। এই দুই ফুটবলার মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে গোল করেছিলেন

বঙ্গবন্ধুর সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ শনিবার (১ জুলাই) কুয়েতের বিপক্ষে প্রথমার্ধের ২ মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। কুয়েতের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি শেখ মোরসালিন। গোলটি পেলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। প্রথমার্ধ কুয়েতের বিপক্ষে সমানতালে লড়াই করেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

প্রথমার্ধে বাংলাদেশ সহজ তিনটি সুযোগ হাতছাড়া করেছে। কুয়েত ও দুটো সুযোগ পেয়েছিল কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকুর দৃঢ়তায় গোল আদায় করতে পারেনি। যার ফলে প্রথমার্ধের খেলা ০-০ গোলে শেষ হয়েছে। বাংলাদেশ এবং কুয়েত কোন দলের ফুটবলাররা গোলের দেখা পায়নি। লাল সবুজের প্রতিনিধিরা আজ যদি কুয়েতকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করতে পারে তাহলে ১৮ বছর পর ফাইনাল খেলার সুযোগ পাবে তারা। এই ম্যাচের আগে কুয়েতের বিপক্ষে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছিল। ওই দুটো ম্যাচে বাংলাদেশ হেরেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App