×

খেলা

উত্তেজনা ফিরছে অ্যাশেজে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০১:২৪ পিএম

উত্তেজনা ফিরছে অ্যাশেজে

ছবি: সংগৃহীত

তবে কি সত্যি হবে বেন স্টোকসের ভবিষ্যদ্বাণী? অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ হারের পরেও বলেছিলেন বাকি তিন ম্যাচ জিতে এবার অ্যাশেজের ট্রফি পুনরুদ্ধার করবে ইংল্যান্ড। এর মধ্যে তৃতীয় টেস্টে ৩ উইকেটে জয় পেয়েছে বেন স্টোকস বাহিনী। বাকি আছে আর দুই ম্যাচ। আগামী ১৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে অজিদের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। তৃতীয় ম্যাচে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ডই এবারের অ্যাশেজ জিতবে, আর এ নিয়ে কোনো সংশয় নেই তার।

নানা নাটকীয়তা শেষে এবারের অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ম্যাচেও ৪৩ রানের জয় পায় অজিরা। প্রথম দুই টেস্টে খুব কাছ থেকেই হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ডকে। লর্ডস টেস্টে স্টোকসের ১৫৫ রান ভর করে খুব কাছাকাছি গিয়েছিল স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ম্যাচটা জেতা হয়নি তাদের। কিন্তু হেডিংলি টেস্ট জিততে প্রথমে চাপে পড়লেও শেষ পর্যন্ত খুব বেশি বেগ পেতে হয়নি ইংলিশদের। দলে নতুন অন্তর্ভুক্ত হওয়া হ্যারি ব্রুক আর ক্রিস ওকসের হাত ধরেই জয় নিয়ে ফেরে স্টোকস বাহিনী। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ককে জিজ্ঞেস করা হয়েছিল ইংল্যান্ডের সিরিজ জয় নিয়ে। জবাবে স্টোকস বলেন, ‘হ্যাঁ। সিরিজ আমরা জিতব, এ নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই। আরেকটি অনিশ্চয়তায় ভরা ম্যাচ খেললাম। ভালো লাগছে যে এবার আমরা জিততে পেরেছি এবং আমাদের আশাটা বাঁচিয়ে রাখতে পেরেছি।’

হেডিংলি টেস্টে ইংলিশ দলের একাদশে আনা হয়েছির তিন পরিবর্তন। তাদের প্রত্যেকেই দলের জয়ে ভূমিকা রেখেছেন। তাই তাদের নিয়ে উচ্ছ¡সিত হয়ে স্টোকস বলেন, ‘দারুণ ব্যাপার এটি। কোনো খেলোয়াড়কে খেলানোর সিদ্ধান্তের পর যখন তারা দলের সাফল্যে অবদান রাখে, সেটি আসলেই দারুণ। আমরা চাই এভাবেই খেলোয়াড়রা দলে এসে অবদান রাখুক। তারা আমাদের নিজেদের খেলা দিয়ে নিয়ে যাক দারুণ জায়গায়। যে তিনজনকে হেডিংলিতে খেলানো হয়েছে, তারা সবাই সেটি করেছে।’

এই সিরিজে জিততে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে। ১৯৩৬-৩৭ মৌসুমে সর্বশেষ অ্যাশেজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। তবে এই জয়েও দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন স্টোকস। ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে টপকে টেস্টে ২৫০ এর অধিক রান তাড়া করে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটি তার। অধিনায়ক হিসেবে টেস্টে ২৫০ এর অধিক রান তাড়া করে ধোনির নেতৃত্বে চারবার জিতেছিল ভারত। গত রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে ধোনিকে পেছনে ফেলে সর্বোচ্চ পাঁচবার ২৫০ এর অধিক রান তাড়ার মাইলফলক স্পর্শ করেন স্টোকস।

১৯ জুলাই হবে সিরিজের চতুর্থ টেস্ট। সেটি ইংল্যান্ড জিতলে ফিরবে সমতা। আর অস্ট্রেলিয়া জিতলে ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় নিশ্চিত হবে তাদের। চতুর্থ টেস্টে পরিবর্তন আসতে পারে অজিদের স্কোয়াডে। তিন টেস্টের ছয় ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি করেছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। শেষ টেস্টের দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। পরাজিত হয় দল। যে কারণে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে দল থেকে বাদ পড়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে ওয়ার্নারের।

অপরদিকে দীর্ঘদিন পর টেস্টে ফিরে দারুণ ব্যাটিং করেছেন মিচেল মার্শ। দেখা পেয়েছেন সেঞ্চুরির। যে কারণে তাকে দল থেকে বাদ দেয়া কঠিন। এছাড়া হেডিংলি টেস্টে খেলতে না পারা ক্যামেরুন গ্রিন ইনজুরি থেকে সেরে উঠেছেন। ম্যানচেস্টার টেস্টে তিনি দলে ফিরতে প্রস্তুত। মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন। সুতরাং গ্রিনকে একাদশে নিতে হলে একজনকে বাদ দিতেই হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App