×

খেলা

ফুটবলারের স্পর্শকাতর স্থানে হাত, তদন্তে ফিফা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৯:১৩ পিএম

ফুটবলারের স্পর্শকাতর স্থানে হাত, তদন্তে ফিফা
নারী বিশ্বকাপে এক ফুটবলারের স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অভিযোগ উঠেছে জাম্বিয়ার কোচ ব্রুস মাওয়াপের বিরুদ্ধে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জাম্বিয়ার কোচ ব্রুস মাওয়াপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জাম্বিয়া প্রথম ম্যাচ জেতার মাত্র দুই দিন আগে এক ফুটবলারের বুকে হাত ঘষেছিলেন। দলের ঘনিষ্ঠ একটি সূত্র গার্ডিয়ানকে বলেছে, একজন কোচের পক্ষে একজন খেলোয়াড়ের স্তন স্পর্শ করা ঠিক নয়। ফিফার পক্ষ থেকে বলা হয়, 'অসদাচরণের যেকোনো অভিযোগকে ফিফা অত্যন্ত গুরুত্বসহকারে নেয় এবং ফুটবলে যে কেউ কোনো ঘটনার প্রতিবেদন দিতে চায়, তাদের জন্য একটি সুস্পষ্ট প্রক্রিয়া রয়েছে। স্পেন ও জাপানের বিরুদ্ধে পরপর ০-৫ গোলে হারের পর ২০২৩ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নেয় জাম্বিয়া। এরপর কোচের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ যায়। অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। নারীদের বিশ্বকাপ শুরুর আগেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ব্রুনসের বিরুদ্ধে। তখন সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন জাম্বিয়ার কোচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App