×

খেলা

কিউইদের ১৩৭ রানের টার্গেট দিলো টাইগারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:২৭ এএম

কিউইদের ১৩৭ রানের টার্গেট দিলো টাইগারা

ঢাকা টেস্টে শুরুর দিন থেকেই ছিল স্পিনারদের দাপট। চতুর্থ দিনে এসে সেটা আরও বেশি স্পষ্ট হয়েছে। বাংলাদেশের ব্যাটারদের উপর রীতিমত ছড়ি ঘুরিয়েছেন দুই কিউই স্পিনার এজাজ প্যাটেল এবং মিচেল স্যান্টনার। ফলে মাত্র ১৪৪ রানেই গুটিয়ে পরে টাইগাররা। আর আগে থেকে ৮ রানের লিড থাকায় কিউইরা পায় ১৩৭ রানের টার্গেট।

চলমান ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১১২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে তারা। তবে একপাশ আগলে লড়ছেন ওপেনার জাকির হাসান। ৮১ বলে ৫৭ রানে ব্যাটিং করছেন তিনি। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২১ রান।

আগের দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে আজ খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই মুমিনুল হক সৌরভকে হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর উইকেটে হয়ে ফেরেন তিনি।

এর আগে গতকাল বৃষ্টি বাঁধা কাটিয়ে খেলা মাঠে ফিরলেও পুরোপুরো হয়নি। নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে টাইগারররা ৩৮ রান তুললে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু হয়নি, বিকাল ৪.১২ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App