×

খেলা

দেশে ফিরল শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম

দেশে ফিরল শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে দেশে ফিরেছেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দল।

এশিয়া কাপ জয়ী দলের সদস্যদের বিমান বন্দরে পা রাখার পর সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬ টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।

এদিকে, যুব ক্রিকেটাদের ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবে। এ তথ্য বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু নিশ্চিত করেন।

উল্লেখ্য, টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই আরব আমিরাত গুটিয়ে যায়। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে, শিবলির দুর্দান্ত শতকে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল বাংলাদেশ। যুব এশিয়া কাপ জয়ের স্বাদ এবারই প্রথম পেল বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App