×

খেলা

নেইমারের জোড়া গোলে পিএসজির বড় জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৭, ১২:৩৪ পিএম

নেইমারের জোড়া গোলে ফরাসি লিগে বড় জয় পেল পিএসজি। শনিবার রাতে এই ব্রাজিলিয়ান তারকার নৈপুণ্যে রেঁসকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে উনাই এমরির দল। এই জয়ের ফলে লিগে ১৮ ম্যাচে ১৫ জয় নিয়ে ৪৭ পয়েন্ট লুফে নিল পিএসজি। আরও মজবুত হলো তাদের শীর্ষস্থান। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর পয়েন্ট ৩৮। প্রতিপক্ষের মাঠে খেলার চতুর্থ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। বিরতির পরপরই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রেঁস। ৫৩তম মিনিটে ফিরমিন মুবেলের গোলে স্কোরলাইন ২-১ হয়। তবে রেঁসের হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৫তম মিনিটে নেইমারের ফ্লিক থেকে বল পেয়ে গোল করে পিএসজির জয় অনেকটাই নিশ্চিত করেন এডিসন কাভানি। এক মিনিট পর এমবাপ্পের পাস থেকে নিজের জোড়া গোল আর দলের চার নম্বর গোলটি করেন নেইমার। লিগে এ মৌসুমে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের গোলসংখ্যা দাঁড়াল ১১টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App