×

খেলা

বিয়ে করেছেন ইয়াসির রাব্বি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০৯ পিএম

বিয়ে করেছেন ইয়াসির রাব্বি

দেশের ক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী রাব্বি চৌধুরি এবার শুরু করলেন জীবনের আরেক অধ্যায়। নিজ শহর চট্টগ্রামে গতকাল বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। নগরীর হল-টুয়েন্টিফোরে বুধবার (১০ জানুয়ারি) বিয়ের আয়োজন শেষ করেন ইয়াসির রাব্বি। 

ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, পাত্রীর নাম রিভা আনজুম। চট্টগ্রামের স্থানীয় এই নারী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রাখবে সিলেট। 

দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির রাব্বি। টেস্টে ১ ফিফটির সুবাদে রান করেছেন ২০৫। ওয়ানডেতে তার রান ১০২ আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১২৮ রান। তবে জাতীয় দলে রান না পেলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ তার পরিসংখ্যান। নতুন করে জাতীয় দলে ফিরে আসতে এটাই হয়ত প্রেরণা দেবে ইয়াসিরকে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App