×

খেলা

তৃষ্ণার হ্যাটট্রিকের পরও অজিদের বড় সংগ্রহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০২:১১ পিএম

তৃষ্ণার হ্যাটট্রিকের পরও অজিদের বড় সংগ্রহ

ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দর্শকরা সাক্ষী হলেন নতুন ইতিহাসের। এই মাঠে নারীদের টি-টোয়েন্টিতে নতুন দলীয় সর্বোচ্চের রেকর্ড হলো মঙ্গলবার (২ এপ্রিল)। বাংলাদেশের মেয়েদের কোনোপ্রকার পাত্তা না দিয়ে ব্যাট চালিয়েছেন অজি নারীরা।

একইদিনে তরুণ পেসার ফারিহা তৃষ্ণা পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনিউ এবং বেথ মুনির উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান তৃষ্ণা। তবে এর আগেই নিজেদের ব্যাটিং শক্তি দেখিয়েছে অজি নারীরা।গ্রেস হ্যারিস আর জর্জিয়া ওয়্যারহ্যামের দুর্দান্ত ব্যাটে ভর করে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে জর্জিয়া ওয়্যারহ্যাম-গ্রেস হ্যারিসরা। শের-ই বাংলা স্টেডিয়ামে নারী ক্রিকেটে এটিই টি-টোয়েন্টির সর্বোচ্চ সংগ্রহ। 

মিরপুরে নারীদের টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চের রেকর্ডটাও ছিল অজি নারীদেরই। ২০১৪ সালের বিশ্বকাপে ১৪০ রান করেছিল অজি নারীরা। নিজেদের সেই রেকর্ডের দশবছর পূর্তির ঠিক একদিন আগেই নতুন রেকর্ড গড়েছেন তারা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App