×

খেলা

সাকিব আল হাসানের ব্যাটে নতুন স্পন্সর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৭:০৬ পিএম

সাকিব আল হাসানের ব্যাটে নতুন স্পন্সর

ছবি: সংগৃহীত

ব্যাটে নতুন স্পন্সর পেলেন সাকিব আল হাসান। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিশ্বসেরা অলরাউন্ডারের ‘ব্যাট স্টিকার পার্টনার’ হয়েছে। এই পার্টনারশিপের অংশ হিসেবে ওটিটি প্ল্যাটফর্মের লোগো বিভিন্ন ক্রিকেট ম্যাচের সময় সাকিবের ব্যাটে দৃশ্যমানভাবে ২ বছর পর্যন্ত প্রদর্শিত হবে।

বঙ্গর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আহাদ মোহাম্মদ বলেন, ‘এটি আমাদের জন্য গৌরবময় ইভেন্ট। সাকিব আল হাসান বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। তার ব্যাটের স্টিকার পার্টনার হতে পেরে আমরা আনন্দিত। বঙ্গ বরাবরই শ্রেষ্ঠত্ব আর সৃষ্টিশীলতায় বিশ্বাসী। আমরা সবসময় চেষ্টা করি সীমানা ভেঙে অভিনব কিছু আনতে, যাতে দর্শকদের অন্যরকম অনুভূতি দিতে পারি। দেশসেরা খেলোয়াড়ের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের সেই লক্ষ্যেরই একটি প্রতিফলন।’

পার্টনারশিপ প্রসঙ্গে সাকিব বলেন, ‘বঙ্গ এই মুহূর্তে দেশের জনপ্রিয় একটি নাম। বিশেষ করে সাম্প্রতিক সময়ের কন্টেন্টগুলো দেশের বিনোদন জগতের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। আমরা সবাই জানি ক্রিকেট শুধুমাত্র একটি খেলাই নয়, কোটি কোটি মানুষের জন্য এক বিনোদনের মাধ্যমও। তাই বঙ্গর মতো বিনোদন প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের এই বন্ধুত্ব আশা করি আরো দৃঢ় করবে।’

পার্টনারশিপ নিয়ে বঙ্গ কর্তৃপক্ষ জানাচ্ছে, সাকিব আল হাসানকে নিয়ে আরো কিছু আকর্ষণীয় খবর আসতে চলেছে।

উল্লেখ্য, বঙ্গ বাংলাদেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ১৫ হাজারেরও বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ডাবিংকৃত কন্টেন্ট, নাটক, টিভি শো, সিরিজসহ বিশাল তাদের লাইব্রেরি।সম্প্রতি তারা প্রথমবারের মতো বিশ্ববিখ্যাত বিজনেস রিয়েলিটি শো ‘শার্ক ট্যাংক’র বাংলাদেশি সংস্করণ নিজেদের প্ল্যাটফর্মে সম্প্রচার শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App