×

খেলা

মাইলফলকের ম্যাচে জয়ের পর কী বললেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০১:৩৩ পিএম

মাইলফলকের ম্যাচে জয়ের পর কী বললেন মেসি

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকায় এতদিন লিওনেল মেসি ও চিলির সাবেক গোলরক্ষক সার্জিও লিভিংস্টোনের যৌথভাবে সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলার রেকর্ড ছিল। শুক্রবার (২১ জুন) মাঠে নেমেই সেই রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পাশাপাশি প্রথম কোনো আর্জেন্টাইন হিসেবে সাতটি কোপা আসরে খেলছেন তিনি।

এমন মাইলফলকের ম্যাচটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে পারতেন বেশ কিছু সুযোগ মিস না করলেই। এরপরও মেসির জোড়া অ্যাসিস্টে কানাডাকে হারিয়ে কোপায় শুভসূচনা করেছে আর্জেন্টিনা।

আটালান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে কোপার ৪৮তম আসরের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের দুটি গোলের একটি আসে জুলিয়ান আলভারেজের পা থেকে। অপর গোলটি করেন লাওতারো মার্টিনেজ। দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি।

আরো পড়ুন: বাংলাদেশ-আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায়

এদিন জয়ের পর মেসি বলেন, ‘আমরা ধৈর্য্য নিয়ে বলের দখল নিই এবং আক্রমণ চালিয়েছি। আজ আমাদের ফাঁকা জায়গা খুঁজে পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে। বেশিরভাগ প্রতিপক্ষ আমাদের চেয়ে ভিন্ন ঘরানার ফুটবল খেলে। যার বিপরীতে আমাদের মনোবল দৃঢ় রাখতে হতো এবং লক্ষ্য ছিল বল নিয়ন্ত্রণে রেখে সুযোগ আসলেই কাজে লাগানোর।’

ডিফেন্ডারদের প্রশংসা করে মেসি বলেন, ‘আমরা জানতাম তাদের সঙ্গে কঠিন ম্যাচ হবে, কারণ তারা বেশ শরীরি ভাষায় জবাব দেয়। প্রথমার্ধে তো তেমন সুযোগই দেয়নি আমাদের। সৌভাগ্যবশত দ্বিতীয়ার্ধের শুরুতেই আমরা গোল পেয়ে যাই, কিন্তু এরপরও ম্যাচ অতটা সহজ ছিল না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App