×

খেলা

ফার্নান্দেজের গোল ‘কেড়ে নিয়ে’ যা বললেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৩:১২ পিএম

ফার্নান্দেজের গোল ‘কেড়ে নিয়ে’ যা বললেন মেসি

ছবি- সংগৃহীত

চলমান কোপা আমেরিকায় সেমিফাইনালের আগপর্যন্ত নিজের নামের প্রতি মোটেই সুবিচার করতে পারেননি লিওনেল মেসি। তবে গত কোপায় একক নৈপুণ্যে দলকে শিরোপা জিতিয়েছেন। এ ছাড়া কাতারে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।

ইনজুরির কারণে কোপা আমেরিকার ৪৮তম আসরে একের পর এক সুযোগ কাজ লাগাতে পারেননি মেসি। তবে ফাইনালে ওঠার মিশনে কানাডার বিপক্ষে গোল খরা কাটিয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

কানাডা রক্ষণের দুর্বলতার সুযোগে ম্যাচের ৫১তম মিনিটে বল পেয়েছিলেন এনজো ফার্নান্দেজ। ডি বক্সের একদম কাছ থেকেই জোরালো শট নেন এই মিডফিল্ডার। তবে মেসির পা ছুঁয়ে বলের দিক বেঁকে যায়। জালে জড়ায় বল। গোলের পর অফসাইড নিয়েও বিতর্ক ছিল। কিন্তু শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।

এদিকে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে, মেসি কি তবে ফার্নান্দেজের গোলটা কেড়ে নিয়েছেন! বিশ্বকাপজয়ী অধিনায়কও বিষয়টি নিয়ে কথা বলেছেন। 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে মেসির মন্তব্য, এনজোর গোলটি নিজের নামে লেখানোর উদ্দেশ তার ছিল না।

মেসির ভাষ্যমতে, ‘আমি তাকে (এনজো) বলেছি, আমার কোনো ইচ্ছাই ছিল না, তার গোল কেড়ে নেওয়ার, কিন্তু আমি দেখছিলাম গোলরক্ষককে ডাইভ দিচ্ছিল এবং বলটা ধীরে আসছিল। এ জন্য আমি বলের দিক পরিবর্তনের জন্য পা ঠেকাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App